চাকরি দেয়ার কথা বলে তরুণীকে ঢাকায় এনে ধর্ষণের অভিযোগে পল্টন থানার ওসি মাহমুদুল হককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সোমবার পুলিশ সদর দপ্তরের তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে তাকে বরখাস্ত করা হয়।
মতিঝিল বিভাগের ডিসি মো. আনোয়ার হোসেন জানান, এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত বোর্ড গঠন করা হয়। এ সংক্রান্ত প্রতিবেদন সদর দপ্তরে পাঠানো হয়। প্রতিবেদনের ভিত্তিতে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চাকরি দেয়ার কথা বলে এক তরুণীকে ঢাকায় এনে একটি হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠে রাজধানীর পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হকের বিরুদ্ধে।