কেন্দ্রীয় কমিটির কর্মসূচি অনুযায়ী যশোরে শহরের লালদীঘির পাড়স্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে যশোর জেলা বিএনপির উদ্যোগে সংগঠনের সভাপতি অধ্যাপক নার্গিস বেগম এর নেতৃত্ব কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা, নারায়ণগঞ্জ ও নেত্রকোনা জেলায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হওয়ার প্রতিবাদে এক শোক র্যালী লালাদীঘী পাড় প্রদক্ষিণ পূর্বক পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, জেলা ছাত্রদলের সভাপতি রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উক্ত শোক র্যালীর পূর্বে বিএনপি নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন কর্মকান্ডের সমালোচনা করে বক্তব্য দেন। বক্তারা জানান, আওয়ামী লীগ নেতারা শেয়ারবাজার থেকে অর্থ লুটপাট করে দেশের শেয়ারবাজার ধ্বংস করে দিয়েছে।বর্তমান সরকারের সংসদ সদস্য ও মন্ত্রীরা দেশের টাকা বাইরের দেশে পাচারের মাধ্যমে দেশের অর্থনীতির মেরুদণ্ড ভেঙ্গে দিয়েছেন। উক্ত শোক র্যালী থেকে বক্তরা আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপির সমাবেশে নেতাকর্মীদের যোগদান করার আহ্বান জানান।







