খালেদ মোশাররফসহ তিন মুক্তিযোদ্ধাকে হত্যায় ৪৮ বছর পর মামলা

৪৮ বছর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন সংসদ সদস্য নাহিদ ইজহার খান। তিনি ওই সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদার মেয়ে।

সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) রুবায়েত জামান।

তিনি বলেন, তথ্য যাচাই করছি, গুরুত্বসহকারে তদন্ত করা হবে।