শার্শায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

বেনাপোল প্রতিনিধি: শার্শার আমলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫ টায় এ দোয়া মাহফিল অনুষ্ঠানে গোগা ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মাদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও বিএনপি মনোনিত ত্রায়োদশ জাতিয় সংসদ নির্বাচনের যশোর শার্শা-১ আসন এর প্রার্থী নুরুজ্জামান লিটন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক এডভোকেট মোস্তফা কামাল মিন্টু।

দোয়া অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আঃ হামিদ সর্দার।