যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন ৩১ জানুয়ারি

প্রেস বিজ্ঞপ্তি: আগামী ৩১ জানুয়ারি ২০২৬ রোজ শনিবার যশোর রামনগর ক্ষণিকা পিকনিক কর্ণারে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বেলা ১১ টায় প্রেসক্লাব যশোরে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটি ও উপদেষ্টা পরিষদের এক যৌথ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংগঠনের সভাপতি শেখ দিনু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলমের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা বদরুদ্দিন বাবুল ও এ.কে.এম গোলাম সরওয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন,

যুগ্ম সম্পাদক মোকাদ্দেছুর রহমান রকি, সাংগঠনিক সম্পাদক মালেকুজ্জামান কাকা, নির্বাহী সদস্য কাজী হাবিবুর রহমান ও গোলাম মোস্তফা বাবু, দৈনিক রুপান্তর প্রতিদিন ইউনিট চিফ আয়ুব হোসেন মনা, দৈনিক গ্রামের কাগজের ডেপুটি ইউনিট চিফ মোতালেব হোসেন বাবু প্রমুখ।

সভায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগ্ফেরাত কামনার জন্য আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় সাংগঠনিক বেশকিছু বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।