জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) : যশোর-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোক্তার আলীর কেশবপুরস্থ বাসভবনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।
রোববার রাত ১১ টার দিকে ঐ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কেশবপুর পৌর জামায়াতের উদ্যোগে দলীয় কার্যালয়ে সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঐ সংবাদ সম্মেলন থেকে সন্ত্রাসী হামলার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয় ।







