যশোরের শহরতলী বাহাদুরপুরে ‘আনোয়ারুল উলুম মাদ্রাসা’র উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে মাদ্রাসার মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া কুরআনিয়া বকচর মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা শওকত আলী। মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরটিভি’র যশোর জেলা প্রতিনিধি বি এম ফারুক, সাংবাদিক খন্দকার নাসির উদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল মতিন বিশ্বাস, মাওলানা তৌহিদুল ইসলাম, মুফতি তারিক জামিল, হাফেজ মাওলানা মাহদী হাসান, হাফেজ মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, মুফতী ইমরান হুসাইনসহ যশোরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন







