শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃ যশোরের চৌগাছা পৌর শহরকে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তুলতে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারী) চৌগাছা সরকারি মডেল হাসপাতাল প্রাঙ্গণ ও হাসপাতাল এলাকার সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়। চৌগাছা উপজেলা পরিষদ ও পৌরসভার উদ্যোগে ও সার্বিক সহযোগীতায় জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদের আয়োজনে কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ কর্মসূচির উদ্বোধন করেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ। এ সময়
তিনি বলেন, “চৌগাছা পৌর শহর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে জুলাই শহীদ জাবির আল-আলামিন স্মৃতি সংসদ যে উদ্যোগ গ্রহণ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। একটি আধুনিক ও সুস্থ শহর গড়ে তুলতে শুধু কোনো একটি সংগঠন নয়, বরং সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, পরিস্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ, পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মন-মানসিকতা ও স্বাস্থ্যের ওপরইতিবাচক প্রভাব ফেলে। তাই চৌগাছাকে একটি দৃষ্টিনন্দন, স্বাস্থ্যসম্মত ও পরিকল্পিত শহরে রূপান্তর করতে আমাদের এই কার্যক্রম চলমান রাখতে হবে।”
কর্মসূচিতে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ডাঃ মোসলেহ উদ্দীন ফরিদ, সহকারী কমিশনার ভুমি রেশমা খাতুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, সেক্রেটারী অধ্যপক নুরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ বিশ্বাস, পৌর জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারী ডা. জিল্লুর রহমান, জামায়াত নেতা আহসান হাবিব, মাওলানা আজাদ হুসাইন, মনিনুর রহমান ও আবুল খায়ের ও বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
সহ-সভাপতি মাস্টার কামলা আহমেদ বিশ্বাস জানান, মাসব্যাপী এই কর্মসূচির আওতায় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা, হাসপাতাল এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণামূলক কার্যক্রমও চালানো হবে।
চৌগাছাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং পৌর শহরকে পরিষ্কার রাখতে সকলে নিজ নিজ
অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।







