না ফেরার দেশে খ্যাতিমান অভিনেতা বৈদ্যনাথ সাহা। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ছয়টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। তিনি জানান, বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বৈদ্যনাথ সাহা এবং যশোরের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতার একটি ছবি শেয়ার করে অপু লেখেন, অভিনয়শিল্পী সংঘের সম্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এই মাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।
এদিকে, বৈদ্যনাথ সাহার মৃত্যুসংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের তারকারা শোক প্রকাশ করেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, খুবই দুঃখজনক সংবাদ। শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি। এ ছাড়া গোলাম ফরিদা ছন্দা, অভিনেতা শামীম জামানসহ আরও অনেকে শোক জানিয়েছেন।
দীর্ঘদিন নাটক ও চলচ্চিত্রে অবদান রেখে বহু প্রজন্মের দর্শক ও শিল্পীদের অনুপ্রাণিত করেছেন বৈদ্যনাথ সাহা। তার প্রয়াণে শিল্পাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।







