চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ মদক একেবারেই নয়” ফুটবলে মিলবে জয়” এই স্লোগান সামনে রেখে যশোরের চৌগাছায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুই দলের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকাল ৪ টার চৌগাছা সরকারী শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,পৌর বিএনপির সভাপতি ও বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম রেজা আওলীয়ার,উপজেলা বিএনপির সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান লাল,

উপজেলা যুবদলের আহবায়ক এম এ মান্নান, উপজেলা এলজিডি অফিসার সিদ্ধার্থ কুন্ডু, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম,উপজেলা ক্রিয়া সংস্থার ও সাবেক ফুটবলার, পৌর যুবদলের সদস্য সচিব মঈন উদ্দিন মঈন,পৌর ছাত্রদলের সদস্য সচিব মেহপরান হাসান জিতু,পৌর ৭ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি বি এম মারুফ ও আল মামুন, যশোর জেলা ফুটবল দলের কোর্স

আনোয়ার পারভেজ প্রবীন ফুটবল খেলোয়াড় খাজা ফজিলাইজ উজ্জ্বল, আব্দুল হাই, শিমুল হোসেন
সহ সিনিয়ার ও জুনিয়র খেলোয়াড়রা উপস্থিত। ছিলেন।