ভুলতে পারি না মনে পড়ে, হানাদার আক্রমণ কাহিনী, ফুটছে গুলি ছুড়ছে কামান শোষনবাহিনী মরছে বাঙালি, নষ্ট ক্ষেত বৃক্ষর ফসল ও বসত ঘর-বাড়ী, কারো মুখে নেই শব্দ, ভয়ে ভীত বাঙালী, মাতা-পিতা, পাড়াপ্রতিবেশিগণ- হতাশ কবলে আক্রমণ কখন যাবে জীবন।
রক্ত স্রোত বাইছে বাংলার সকল প্রান্তর কেহ কারো ধারছে না ধার, লড়াই করছে দামাল বীর সেনাগণ, ভয়ে জড়সড়ো মানুষ কখন যাবে জীবন।
চারিদিক রক্ত মাখা মরা মানুষের লাশ, শকুন কুকুর, শিয়াল খাচ্ছে উদর ভরে, নীরব চাহনী বিশ্বকর্তা দেখছেন নজরে, যুদ্ধ চলছে প্রতিবেশি মিত্রদের সহায়তায় জোর, বাংলা ও উদ্ধু গোত্র দাবিতে লন্ডভন্ড, বিজয় আসবে কাদের তরে, কাদের হবে দণ্ড, দীর্ঘ নয় মাস যুদ্ধ শেষে বিজয় এলো বাঙালির তরে, পরাজয় হয়ে হানাদার শোষন কর্মকান্ড কাহিনী- তবুও মরছে মানুষ, কে রাখে খরব, কত প্রাণ হচ্ছে বলিদান সলিল-সমাধি নেই নজর।
হয়নি বিদায় আগ্রাসন, বাংলা বাঙালি হতে, গরীবের ভাগ্যে অভাব দু:খ কান্না রয় সাথে, কে শুনবে চিকিৎকার গরীব মানুষের, নিত্যপন্য দ্রব্য মূল্য বৃদ্ধিকরণ বাজার করতে প্যাকেট হাতে ঘুরতে হয় দ্বারে দ্বারে, কৃষক শ্রমিক, কুলি-মুজুর, হাতাশায়, বসত করণ মেলে না তেমন কাজকাম, কাজে পায় না ন্যায দাম, শরীরে ঝরছে অঝার ঝরণ ঘাম, বাজার করছে মনের মত ধনী তাদের উচ্চ প্রাসাদ অনেক দাম।
বাংলা বিজয়ে লক্ষ্যে যারা প্রাণ দিলো বলিদান, তোমরা হবে না অম্লান, ধন্য মান্য যত বীর মুক্তিযোদ্ধা জীবত-মৃতগণ, তোমাদের তরে অকৃতিম বিনম্র শ্রদ্ধা, শান্তি সাহিত্য কুটির হতে জানাই দোয়া সালাম শুভেচ্ছা ও অভিনন্দন।
লেখক: কবি ও সাংবাদিক মোহাম্মদ মনিরুল ইসলাম