কবি মোহাম্মাদ মনিরুল ইসলাম
নিজ ইচ্ছায় কিছু বলতে চাওয়ায়, না বলার কারণে ব্যাথায় বুক ভরে রয়, যেমন দরিদ্র মানুষেরা কত কিছু বলতে চাই। পারে না, ধনীর আত্ম হুঙ্কার চোখ পাকানি বলপ্রয়োগ আদেশ দ্বারা নিরব হতে হয়।
তেমনই সমাজে বসবাসকরণ ধনী মানুষেরা কৌশল কর্মকান্ডে নিজেদের আভিজাত বহাল রাখার লক্ষ্যে বেঁচে থাকার দিনগুলিতে একের পর এক কৌশল কর্মকান্ডে নিয়োজিত দেখা যায়- যা কেউ প্রতিহত করবার সাধ্য রাখে না, প্রতিবাদ করতে গেলে জোড়জুলুম নির্যাতনের শিকার হতে হয় এমনকি মৃত্যু ঘটতে দেখা যায়। তেমনই আপন ভাষায় কথা বলা জন্ম অধিকার বসবাস করবার লক্ষ্যে সংগ্রাম করতে হয়, আমরা বাঙালি জন্ম বাংলা, আমরা আমাদের অধিকার আদায় লক্ষ্যে প্রাণ বলিদান দিতে হচ্ছে অকালে ঝরে যাচ্ছে মানুষের প্রাণায়ু। কেন আমাদের অধিকার থেকে বঞ্চিত হতে হবে।
আমরা বাঙালি বাংলা আমাদের জন্ম অধিকার, ভিন্ন দেশী কৌশল বলপ্রয়োগ বলন-চলন অনুকরণ, অনুস্মরণ বিস্তার করতে চাইলে কেউ কি মেনে নিতে পারে ও পারবে না। কারণ আমরা স্বাধীন বাঙালি জাতি।
আপন জন্ম ভাষা ও অধিকার আদায় লক্ষ্যে যেসকল বীর যোদ্ধা ও বাঙালি প্রাণ বলিদান দিয়ে স্মরনীয় হয়ে আছেন। তাদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকল আত্মার শান্তি কল্যাণে আমি ও আমার শান্তি সাহিত্য কুটিরের পক্ষ হতে দোয়া কামনা করি।
লেখক: কবি ও সাংবাদিক, শান্তি সাহিত্য কুঠির, বাহাদুরপুর পশ্চিমপাড়া, সদর, যশোর।







