ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের ঝিকরগাছায় এসএসসি-১৯৯৬ ব্যাচের ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছে ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী তাজ উদ্দিন ও সদস্য সচিব হয়েছেন, মনিরুজ্জামান ভুট্টো।
কমিটির যুগ্ম-আহবায়ক সুরোতজান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মাস্টার সিরাজুল ইসলাম, বিএম হাইস্কুলের শিক্ষার্থী বিশিষ্ট ঠিকাদার আরাফাত কল্লোল। এছাড়া কমিটির সদস্যরা হলেন, যথাক্রমে বেনেয়ালী এফজেইউবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এ্যাড. আব্দুল্লাহ আল মামুন, এম এল হাইস্কুলের শিক্ষার্থী রংধনু ডিজিটাল স্টুডিও’র প্রোপ্রাইটর মিল্টন হোসেন, বিএম হাইস্কুলের প্রাক্তন শিক্ষার্থী ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারী সাংবাদিক তরিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও স্বেচ্চাসেবী সংগঠন ফ্রেন্ডস্ টুয়েন্টির সাধারণ সম্পাদক মোঃ শাহাজাহান আলী, টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের আক্তারুজ্জামান মিন্টু, এম এল হাইস্কুলের আকবার আলী, জুয়েল রহমান সেতু, বিএম হাইস্কুলের আব্দুল্লাহ আল মামুন, এম এল হাইস্কুলের কাজী আরিকুল ইসলাম,
বিএম হাইস্কুলের আব্দুল কাদের, এম এল হাইস্কুলের ইকবাল হোসেন, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শ্যামলী পারভীন কান্তা, সম্মিলনী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী শামীমা শীলু, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের জাহিদুল ইসলাম, আঙ্গারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী যশোর বেবিব্রান্ডের প্রোপ্রাইটর নাজমুল হোসেন রিপন, বায়সা-চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের রবিউল ইসলাম মিলন ও ডহরমাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার (২৭মার্চ) রাতে ঝিকরগাছা পৌরসদরের বেলেবটতলায় আহবায়ক তাজউদ্দিনের সভাপতিত্বে এক জরুরী মতবিনিময় সভায় উপস্থিত ৯৬ ব্যাচের বন্ধুদের মতামতের ভিত্তিতে এই কমিটি গঠন করা হয়েছে। ৩মাস মেয়াদী উক্ত কমিটি নেতৃবৃন্দ কর্তৃক একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এর আগে গত ২৩ মার্চ ৯৬ ব্যাচের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে তাজ উদ্দিনকে আহবায়ক করে এক সদস্য বিশিষ্ঠ কমিটি করা হয়েছিল। উল্লেখ্য, ৯৬ ব্যাচের বন্ধুরা দীর্ঘদিন ধরে ঝিকরগাছায় দুঃস্থ মানুষের চিকিৎসা সেবা, খাদ্য সামগ্রী বিতরণসহ অসচ্ছল পরিবারকে স্বাবলমী করতে ভ্যানক্রয়, দোকান করে দেয়াসহ নগদ অর্থ প্রদান করে আসছেন। আগামীতে আরও বেশি বেশি সহায়তা করার লক্ষে এই কমিটি গঠন করা হয়েছে বলে ঝিকরগাছা ৯৬ এসএসসি ব্যাচের বন্ধুরা আশা প্রকাশ করেছেন।