ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ জনকে ২মাসের জেল জরিমানা

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি ।ঝিকরগাছায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ২ জনকে মাদকদ্রব্য আইনে ২মাসের জেল ও জরিমানা করা হয়েছে।

সোমবার (৩০মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন পৌর সদরের এক নাম্বার ওয়ার্ড বেলেবটতলা নামকস্থানে ওই এলাকার মোকছেদ আলীর ছেলে আলাউদ্দিন (২৩) ও মৃত-মাওলা বক্সের ছেলে মোহাম্মদ রফিক (৫২) কে প্রত্যেককে ২মাসের করে বিনা আশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা করে জরিমানা করেন। এর আগে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোরের উপ পরিদর্শক ব্রজেন্দ্রনাথ গাইনের নেতৃত্বে টিম তাদের আটক করে।

খবর পেয়ে ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর৩৬(৫) ধারায় প্রত্যেককে ১০০/-(একশত) টাকা জরিমানাসহ প্রত্যেককে ০২(দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সময় আটককৃতের নিকট থেকে উদ্ধারকৃত পাউডার মাদকদ্রব্য উপস্থিত থানাাপুলিশ ও গ্রামবাসীর সামনে মাদকদ্রব্য ধ্বংস করা হয়।