শার্শায় পিআইওর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

যশোরের শার্শা উপজেলায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় কয়েকজন জনপ্রতিনিধি দাবি করেছেন, টেন্ডারের আড়ালে প্রকল্পগুলো নিজের লোক দিয়ে বাস্তবায়ন করে আর্থিক অনিয়ম করা হচ্ছে।

শার্শা ইউনিয়ন পরিষদের সদস্য রেহেনা খাতুন অভিযোগ করেন, তাকে বিভিন্ন প্রকল্পের কাগজে শুধু স্বাক্ষর নেওয়া হয়েছে, তবে পরিকল্পনা বা বাস্তবায়নে কোনো সম্পৃক্ততা ছিল না। বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তদন্তের দাবি উঠেছে।

তবে অভিযোগ অস্বীকার করে পিআইও শাহারিয়ার মাহমুদ রঞ্জু বলেন, শত্রুতাবশত তার বিরুদ্ধে ভুল তথ্য প্রচার করা হচ্ছে।