ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি:যশোরের ঝিকরগাছা উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) এর আওতায় মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ঝিকরগাছা উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ ইতিহাস সংরক্ষণে একটি প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ঝিকরগাছা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাম্মদ রনী খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান সামাদ হাসান নিপুন, ঝিকরগাছা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু সাঈদ, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক হারুন অর রশীদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুরাদুন্নবী মুরাদ ও আব্দুস সাত্তার এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মোমিন সুজন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোর্শেদ খান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা এবং ছাত্র প্রতিনিধি আখি খাতুনসহ অন্যান্যরা।