আল মামুন ফাউন্ডেশনের হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত যশোরের আনোয়ার হোসেন

মানবিক সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে আল মামুন ফাউন্ডেশনের উদ্যোগে অসুস্থ ও পঙ্গু মোহাম্মদ আনোয়ার হোসেনকে একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সীতারামপুর গ্রামে আনুষ্ঠানিকভাবে তার হাতে হুইলচেয়ার তুলে দেওয়া হয়। সড়ক দুর্ঘটনায় দীর্ঘদিন ধরে শারীরিক অক্ষমতায় ভোগা আনোয়ার হোসেন হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং ফাউন্ডেশনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, উপদেষ্টা আল মামুন শাওন, আহ্বায়ক তানভীর হায়দার তমাল, সদস্য সচিব শাকির আহমেদ শুভ্র, যুগ্ম আহ্বায়ক পাপ্পু জামান, সদস্য রুবেল তরফদার, রাজু, আসিফ, আরসাদ, আবু হুরাইরা সৌমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও স্বেচ্ছাসেবীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই ফাউন্ডেশনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।