ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত ও স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছে। (৪ এপ্রিল)শনিবার দিবাগত রাত আনুমানিক আড়াইটায় সময় যশোর বেনাপোল মহাসড়কের হাজির আলী মহিলা কলেজ মোড় এলাকায় প্রাইভেট নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই গাড়ির চালক স্বামী নিহত ও স্ত্রী আহত হয়।
যশোরেরঝিকরগাছায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে ঘটনা স্থলেই চালক নিহত এবং পাশে থাকা তার স্ত্রী গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে নিহত মিশালঝিকরগাছা পৌরসভার কৃষ্ণনগর গ্রামের এনামুলের ছেলে ।
তিনি বাড়ি থেকে শ্বশুরবাড়ি বেনিয়ালি জাফর নগর গ্রামে যার প্রতি মধ্যে এই নির্মম দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে বিশ্বাস ফিলিং স্টেশনের অদূর এসে পৌঁছালে বিশালের ব্যবহৃত প্রাইভেট কার (ঢাকা মেট্রো-গ ৩৯৯২ ২৯) আকস্মিক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি মেহগনি গাছের ধাক্কা খেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ সময় প্রাইভেটে থাকা তার স্ত্রী গুরুতরভাবে আহত হয়েছে। এবং গাড়িটি ভেঙে মুচড়ে গেছে।
তাৎক্ষণ সংবাদ পেয়ে ঝিকরগাছা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে। আহত মহিলাকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।