শ্যামল দত্ত, চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় প্রতিবন্ধী শিশুদের কেয়ারগিভারদের জন্য সিবিআর প্রারম্ভিক সনাক্তকরণ ও প্রারম্ভিক পদক্ষেপ গ্রহণ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় চৌগাছা প্রাথমিক শিক্ষক ভবনে আশরাফ ফাউন্ডেশনের আয়োজনে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
সেন্টার ফর ডিজএ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (CDD)-এর কারিগরি সহযোগিতা এবং Liliane Fonds-এর আর্থিক সহায়তায় MAPinCBR প্রোগ্রামের আওতায় কেয়ারগিভারদের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণের উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম. রাসেল আশরাফ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংস্থার প্রজেক্ট কো-অর্ডিনেটর আশিষ কুমার চট্টোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন চৌগাছা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইসলাম।
প্রশিক্ষণে ফিজিওথেরাপির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের মাথা তোলা, শারীরিক নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং প্রাথমিক শারীরিক বিকাশের বিভিন্ন কৌশল বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন প্রশিক্ষক নজরুল ইসলাম।
উল্লেখ্য, এই প্রশিক্ষণে প্রতিবন্ধী শিশুদের মোট ২৫ জন মা অংশগ্রহণ করেছেন।