বেনাপোল বন্দরে পণ্য আনলোড করার সময় নিহত ১, আহত ১

বেনাপোল বন্দরের দুইজন আহত শ্রমিকের মধ্যে একজন মারা গেছে। মঙ্গলবার ( ৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার সময় স্থল বন্দরের টিটিআই মাঠে লোহার সিট নামানোর সময় ক্রেনের দড়ি ছিড়ে শাহজাহান ও সোহেল মারাত্নক আহত হয়। দ্রুত ফায়ার সার্ভিসের গাড়িতে করে নাভারন বুরুজবাগান হাসপাতালে নিলে শাহজাহানকে কর্তব্যরত ডাক্তার মৃত্যু বলে ঘোষনা করেন।

নিহত শাহজানাহন বেনাপোল পোর্ট থানার বেনাপোল গ্রামের আফতাব এর ছেলে ও আহত সোহেল একই থানার সাদিপুর গ্রামের মোস্তফার ছেলে। এরা দুই জনই বেনাপোল হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ এর সদস্য।

বেনাপোল স্থল বন্দরের ব্যবসায়ি জিয়াউর রহমান জানান, স্থলবন্দরের টিটিআই মাঠে ভারত থেকে আমদানিকৃত পণ্য লোহারসীট ক্রেন দিয়ে নামানোর সময় ক্রেনের দড়ি ছিড়ে দুই জন শ্রমিকের উপর পড়ে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে সেখানে শাহজাহানকে মৃত্যু বলে ঘোষনা দেন কর্তব্যরত ডাক্তর।

বেনাপোল ৯২৫ হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন এর সাধারন সম্পাদক সহিদ আলী বলেন, আমদানিকৃত পণ্য ভারতীয় ট্রাক থেকে আনলোড করার সময় ক্রেনের তার ছিড়ে একজন শ্রমিক মারা যায় আর একজন শ্রমিক হাসপাতালে চিকিৎসাধীন আছে।