ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোছাঃ রনী খাতুনকে ঝিকরগাছা পৌরসভার পক্ষ থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে।
৭মার্চ মঙ্গলবার সকাল ১১টায় পৌর কর্তৃপক্ষের উদ্দ্যোগে পৌর ভবনে এ বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
পৌরসচিব সন্তোষ কুমার হাজরার সভাপতিত্বে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুনকে দেয়া সংবর্ধনার প্রেক্ষিতে পৌরসভায় কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি তিনি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
তিনি বলেন দেশ জাতি ও সুখী সমৃদ্ধ আত্মনির্ভরশীল সমাজ বিনির্মাণে স্থানীয় সরকারের পৌরসভায় কর্মরত কর্মকর্তা কর্মচারীর ভূমিকা অপরিসীম। তিনি পৌরসভার কাংখিত নাগরিক সুবিধা প্রদানে সকলকে একযোগে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ দিকে ঝিকরগাছায় যোগদানের পর মাত্র ৫ মাসের রাষ্ট্রীয় সেবায় সততা ও কর্মনিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখায় পৌরসভার পক্ষ থেকে তাকে শুভেচ্ছা ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন ও উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়। এসময় তাকে ক্রেস্ট দিয়ে বিদায় সংবর্ধনা জ্ঞাপন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী নির্বাহী কর্মকর্তার সফলতার বিভিন্ন দিক উল্লেখ ও ভূয়সি প্রশংসা করে বক্তব্য প্রদান করেন পৌর ইঞ্জিনিয়ার মোঃ ইদ্রিস আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালীয়ার রহমান, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সার্ভেয়ার ইমাম হাসান, কার্য সহকারী শাহ আলম মিন্টু, প্রধান সহকারী আব্দুর রাজ্জাক, লাইসেন্স ইন্সপেক্টর শরিফুজ্জামান লাল্টু, কর নির্ধারক মুরাদ হোসেন ও টিকাদার ইরানী আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন কর্মকর্তা কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।