সড়কে শৃঙ্খলা ও মানুষের মৃত্যুর মিছিল বন্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন পাবার পর বাস্তবসম্মত পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ইন্টার সেকশসনের আলোকবাতি উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা জানান।
এ সময় মন্ত্রী বলেন, গণতন্ত্রের কথা বলে বিএনপি যদি ২০১৮ সালকে ২০১৪ সাল মনে করে তাহলে তারা মারাত্মক ভুল করবে। এছাড়া এবার যদি সন্ত্রাস ও সহিংসতা হয়, তাহলে দেশের মানুষই প্রতিরোধ করবে।
সড়ক পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে সড়ক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও স্থানীয় এমপি ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






