প্রাণঘাতি নভেল করেনা ভাইরাস যেন ভয়ঙ্কর হয়ে উঠেছে ইতালিতে। প্রতিদিনই শ শ মানুষ মারা যাচ্ছে এ ভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘণ্টায় করোনায় ১৮৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে।
ইতালির বেসামরিক সুরক্ষা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে দুই হাজার ৬৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৩ জনে।
চীনে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও এই মুহূর্তে ভয়াবহ আকার ধারণ করেছে ইতালিতে। চীনের বাইরে সর্বোচ্চ আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা এখন ইতালিতে। দেশটির সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, সন্দেহভাজন ব্যক্তিদের অন্তত আগামী ৩রা এপ্রিল পর্যন্ত কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।






