সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে যশোরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার মনিহার-মুড়লী (এন-৭০৭) জাতীয় মহাসড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের সভাপতি ও যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও মহাসড়কের সৌন্দর্য বর্ধনে এই বনায়ন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং এটি সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন। সড়ক বিভাগ যশোরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,
যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







